Home First post ২৯ ও ৩১ মে স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজন করা হবে আইপিএল ফ্যান পার্ক

২৯ ও ৩১ মে স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজন করা হবে আইপিএল ফ্যান পার্ক

by sokalsandhya
0 comments

আগরতলা : ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২৯ ও ৩১ মে স্বামী বিবেকানন্দ ময়দানে ফ্যান পার্কের আয়োজন করা হবে। বৃহস্পতিবার রাজধানীর এক বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে ফ্যান পার্কের বিষয়ে বিস্তারিত জানান বি.সি.সি.আই-এর পক্ষে মিথ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি, সচিব সুব্রত দেব সহ অন্যান্যরা। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব সাংবাদিক সম্মেলনে জানানা ২৯ মে আইপিএল-এর সেমি ফাইনাল ও ৩১ মে ফাইনাল ম্যাচ বড় পর্দায় দেখার ব্যবস্থা করা হবে স্বামী বিবেকানন্দ ময়দানে। এই ফ্যান পার্ক সকলের জন্য উন্মুক্ত থাকবে। এই ফ্যান পার্কে ১০ থেকে ১৫ হাজার লোকের সমাগম হবে। সমগ্র দেশের ৫ টি জায়গায় এই ফ্যান পার্কের ব্যবস্থা করা হবে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles