Home » ৭ টি পুর ও নগর সংস্থার ভোট গণনা কেন্দ্রে যাবে না সিপিআইএম এজেন্টরাঃজিতেন্দ্র চৌধুরী

৭ টি পুর ও নগর সংস্থার ভোট গণনা কেন্দ্রে যাবে না সিপিআইএম এজেন্টরাঃজিতেন্দ্র চৌধুরী

by sokalsandhya
0 comments

আগরতলা, ২৯ নভেম্বর:– পুর ও নগর নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সিপিআইএম কংগ্রেসের সাথে জোট করার জন্য চেষ্টা করেছে। অনেকে এই জোট চেয়েছিল। কিন্তু সেই জোট হলো না। ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক অবস্থা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে গণতান্ত্রিক ভাবে নির্বাচনে লড়াই করার সুযোগ নেই। শাসক দল বিরোধী দল গুলিকে প্ররোচিত করছে অন্য রাস্তা অবলম্বন করার জন্য। কিন্তু সিপিআইএম গণতান্ত্রিক ভাবে মোকাবেলা করতে চায়। কিন্তু সেই পরিবেশ রাজ্যে নেই। গণতন্ত্র পুনরুদ্ধার না হলে সামাজিক, রাজনৈতিক, মানুষের স্বাভাবিক জীবন যাত্রা সবকিছুর অবক্ষয় শুরু হয়। ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যে তা শুরু হয়ে গেছে। বিজেপিকে রুখতে আগামিদিনেও সিপিআইএম সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল গুলির সাথে জোট করতে চেষ্টা চালাবে। সংসদের বিশেষ অধিবেশনে বিজেপি সিমানা পুনঃবিন্যাস বিল পাশ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের ক্রয় করছে, লোভনীয় অফার দিচ্ছে। এই ভাবে এই বিল পাশ করে বিজেপি ক্ষমতায় আসলে দেশে আর গণতন্ত্র থাকবে না। সংবিধানের অস্তিত্ব থাকবে না। দেশের সামনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আসছে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পুর ও নগর ভোটে বিরোধী দলের কর্মী সমর্থকদের ভোট দানে বাধা দেওয়া হয়েছে। তা সংবাদ মাধ্যমের ক্যামেরায় ফুটে উঠেছে। অথচ রাজ্য নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে যাচ্ছে বলেও অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। তিনি আরও বলেন রাজ্য নির্বাচন কমিশনের কোন হুশ নেই। সিপিআইএম-এর পক্ষ থেকে ৭ টি পুর ও নগর সংস্থার পুনঃনির্বাচনের দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনে চিঠি প্রেরণ করা হলেও নির্বাচন কমিশন কোন উত্তর এখনো দেয় নি। তার থেকে প্রমান হয় রাজ্য নির্বাচন কমিশনের জবাব দেওয়ার ভাষা নেই। এই পরিস্থিতিতে ভোট গণনা কেন্দ্রে যাওয়ার কোন অর্থ নেই। ৭ টি গণনা কেন্দ্রে সিপিআইএম এজেন্ট যাবে না। কারণ ভোট গণনা কেন্দ্রে যাওয়া মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। জিতেন্দ্র চৌধুরী জানান সর্বভারতীয় ক্ষেত্রে নির্বাচনকে দেখে এমন কয়েকটি সংস্থাকে রাজ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংস্থা গুলি দুই এক দিনের মধ্যে রাজ্য সফর করবে। একই সাথে যারা সিপিআইএম-কে আইনি পরামর্শ দান করেন, তাদেরও মতামত চাওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকজন পরামর্শ দিয়েছেন ভোটের আগে, ভোটের দিন যে ঘটনা ঘটেছে তার ভিডিও ফুটেজ সংগ্রহ করার জন্য। সেই মোতাবেক ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles