আগরতলা : ২০ আগস্ট ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস। বৃহস্পতিবার রাজীব গান্ধীর ৮২ তম দিবস। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। এইদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা সহ কংগ্রেস দল ও তার শাখা সংগঠন গুলির পতাকা উত্তোলন করা হয়। তারপর সকলে রাজীব গান্ধীর মূর্তিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে র্যালি করে সকলে যান গান্ধীঘাট। সেখানে শহীদ বেদিতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সকলে। উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আত্ম জীবনী তুলে ধরেন।
যথাযোগ্য মর্যাদার সাথে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পালন করা হল রাজীব গান্ধীর প্রয়াণ দিবস
1