1
আগরতলা : ২৫ কেজি গাজা সহ বিহারের তিন মহিলাকে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে যোগেন্দ্রনগর রেল ষ্টেশন থেকে তাদেরকে আটক করা হয়। পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান বৃহস্পতিবার সকালে কলেজটিলা ফাঁড়ির পুলিশ সন্দেহ জনক বিহারের তিন মহিলাকে আটক করে। তাদের সাথে থাকা ব্যাগে তল্লাসি চালানোর পর মোট ২৫ কেজি গাজা উদ্ধার হয়। সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃত মহিলাদের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।