Home First post বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

by sokalsandhya
0 comments

আগরতলা : বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান রেলপথে নজরদারি আরও শক্তিশালী করার জন্য বিশ্রামগঞ্জ, উদয়পুর, বিলোনিয়া এবং সাব্রুমে তৈরি হবে চারটি নতুন রেলওয়ে পুলিশ স্টেশন। চারটি স্টেশনের জন্য মোট ১০৫ টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। তার মধ্যে রয়েছেন ৩ জন সাব-ইন্সপেক্টর, ১১ জন মহিলা সাব-ইন্সপেক্টর, ৯ জন এএসআই, ২১ জন মহিলা হেড কনস্টেবল, ৫৬ জন মহিলা কনস্টেবল এবং ৫ জন কনস্টেবল ড্রাইভার। এছাড়াও রাজ্য পুলিসে ৯১৬ টি কনস্টেবল পদে সরাসরি নিয়োগ করা হবে। শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ভাইভা-র মাধ্যমে সম্পন্ন করা হবে নিয়োগ প্রক্রিয়া। জনজাতি কল্যাণ দফতরে JRBT-র মাধ্যমে ১৫ টি পদে নিয়োগ করা হবে। তার মধ্যে ৬ টি এলডিসি এবং ৯ টি এমটিএস পদ। সরকারি সাধারণ ডিগ্রি কলেজ গুলির জন্য তৈরি করা হবে ২০০ টি সহকারী অধ্যাপক পদ। ‘শ্রী শ্রী ইউনিভার্সিটি ত্রিপুরা বিল’-এর অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। শ্রী শ্রী রবিশঙ্কর ট্রাস্টের পরিচালনায় এই বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকবে। অপরদিকে জিএ-র প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি বিভাগে ২৭ টি গ্রুপ-সি টেকনিক্যাল পদে সরাসরি নিয়োগ করা হবে। নিয়োগ করবে JRBT। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে ২১৯ টি এলডিসি পদে নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles