আগরতলা : আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নিরঞ্জন সহ আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়ে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার সাজু ওয়াহিদ সহ অন্যান্য কর্পোরেটরগন। এবিষয়ে মেয়র দীপক মজুমদার সাক্ষাতে জানান, শারদোৎসবকে সামনে রেখে প্রতি বছরই এধরনের সভার আয়োজন করা হয়ে থাকে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে শারদোৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন করা যায়। পুজোকে কেন্দ্র করে আগরতলায় বিভিন্ন জায়গা থেকে মানুষ সমবেত হন। তারা যাতে স্বাচ্ছন্দ্যে পুজো উপভোগ করতে পারেন সেটা নিশ্চিত করা হবে। এর পাশাপাশি প্রতিমা নিরঞ্জন নির্বিঘ্নে করার জন্যও বৈঠকে আলোচনা হয়। অন্যান্য প্রতিমা নিরঞ্জন ঘাটগুলিতেও আলো সহ সংস্কার করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নিরঞ্জন সহ আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হল পুর নিগমের বৈঠক
11