আগরতলা : বিধানসভার অধিবেশনে একজন কংগ্রেস বিধায়ক বিধানসভার পবিত্রতাকে অপবিত্র করেছেন। তিনি বিধানসভার অধ্যক্ষকে লক্ষ্য করে নানান অঙ্গভঙ্গি করে বিরুপ মন্তব্য করেছেন। ইতিপূর্বেও এই বিধায়ক পবিত্র বিধানসভাকে অপবিত্র করেছেন। এখনো তাদের শিক্ষা হয় নি। রাজ্যের জনগণ ২০১৮ ও ২০২৩ সালে তাদেরকে শিক্ষা দিয়েছে। সোমবার কংগ্রেস বিধায়ককে বিধানসভা থেকে বহিষ্কার করে দেওয়ার পর দেখা যায় বিরোধী দলনেতা ঐ কংগ্রেস বিধায়ককে নিয়ে মায়া কান্না করছেন। আসল বিষয় হল তারা জন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের কাছে কোন ইস্যু নেই। শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং রাজ্য সরকারের নাম বদনাম করার জন্য পরিকল্পিত ভাবে বিধানসভাকে অপবিত্র করেছে। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি আরও জানান আগামিদিনে তাদের মুখোশ রাজ্যবাসির সামনে তুলে ধরা হবে।
একজন কংগ্রেস বিধায়ক বিধানসভার পবিত্রতাকে অপবিত্র করেছেনঃরাজীব ভট্টাচার্য
9