Home First post ৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ

by sokalsandhya
0 comments

আগরতলা : জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ। বুধবার চার দফা দাবিকে সামনে রেখে টি.এস.ইউ-র এক প্রতিনিধি দল জনজাতি কল্যাণ দপ্তরে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। পরে প্রতিনিধি দলের সদস্য তথা সংগঠনের সম্পাদক সুজিত ত্রিপুরা জানান জনজাতি কল্যাণ দপ্তরের অধীন হোস্টেল গুলিতে স্থায়ী ওয়ার্ডেন ও নিরাপত্তারক্ষী নিয়োগের দাবি জানানো হয়েছে। হোস্টেলের ছাদ থেকে পড়ে আহত জুবিকা ত্রিপুরার চিকিৎসার ব্যয় ভার দপ্তর যেন বহন করে তার দাবি জানানো হয়েছে। আগরতলা শহরের হোস্টেল গুলির আবাসিকদের খাবারের মান উন্নয়নের দাবি জানানো হয়েছে। আগরতলা শহরের ডিগ্রি কলেজ গুলিতে পাঠরত ছাত্রদের জন্য একটি হোস্টেল নির্মাণের দাবি জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles