আগরতলা : বুধবার আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। একই সাথে এইদিন মুখ্যমন্ত্রী স্বচ্ছতা অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার, আগরতলা পুর নিগমের সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর, ক্লাবের সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন যে কোন কাজ করতে গেলে একটা অফিসের প্রয়োজন। ভালো অফিস থাকলে কাজও ভালো ভাবে করা যায়। এলাকায় মিলন চক্র ক্লাবের যথেষ্ট গ্রহণ যোগ্যতা রয়েছে। এলাকার যে কোন সমস্যার জন্য মানুষ ক্লাবের দ্বারস্থ হয়। ক্লাব সমস্যার সমাধান করতে পারলে ক্লাবের গুরুত্ব বৃদ্ধি পায়। এলাকাকে সুস্থ সুন্দর রাখার জন্য ক্লাবের গুরুত্ব রয়েছে।
আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র
3