Home First post শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

by sokalsandhya
0 comments

আগরতলা : শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে TCPCR-এর উদ্যোগে প্রথম ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার। শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন-এর উদ্যোগে বুধবার আগরতলার মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয়। কনক্লেভে রাজ্যের বিভিন্ন জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, জেলা ইন্সপ্যাক্টর অফ সোশ্যাল এডুকেশন, জেলা শিশু সুরক্ষা অফিসার এবং চাইল্ড হেল্প লাইনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। এই কনক্লেভের মূল উদ্দেশ্য হল রাজ্যে শিশু অধিকার ও শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি করা। কনক্লেভে সভাপতিত্ব করেন TCPCR-এর চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা। উপস্থিত ছিলেন সদস্য সচিব মাধব পাল, সদস্যা চামেলী সাহা, মনিকা দেববর্মা, মৈত্রী দেব দত্ত এবং সদস্য গৌতম কুমার শীল। শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা এইদিনের কনক্লেভের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles