2
আগরতলা : রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করল বৈশ্য কাপালি সমাজ। মূলত এডিসি এলাকার সীমানা পুনর্নির্ধারণের দাবি সহ ৪ দফা দাবিতে বুধবার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর নিকট ডেপুটেশন প্রদান করে বৈশ্য কপালি সমাজ। বৈশ্য কপালি সমাজের পক্ষ থেকে এক প্রতিনিধি দল লোক ভবনে গিয়ে রাজ্যপালের নিকট এই ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদানের পর বৈশ্য কপালি সমাজের প্রতিনিধিরা জানান তাদের মূল দাবি এডিসি এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা। বিভিন্ন সময় যারা বাড়ি ঘর ছাড়া হয়েছে তাদের পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।