আগরতলা : যক্ষ্মা মুক্ত ভারত অভিযানকে আরও গতিশীল করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় জোশ টিম-এর সূচনা করা হয়। বৃহস্পতিবার আগরতলার মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন মাতঙ্গিনী প্রীতিলতা সভা গৃহে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। একই সঙ্গে জাতীয় স্তরে জোশ টিম-এর ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গেও কর্মসূচিটি সামঞ্জস্য রেখে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়িকা মিনারানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনিক আধিকারিকরা। বিশ্বজিৎ শীল জানান দেশের প্রধানমন্ত্রী চাইছেন যক্ষ্মা মুক্ত ভারত গড়তে। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যক্ষ্মা মুক্ত ত্রিপুরা গড়তে। তারই অঙ্গ হিসাবে সমগ্র দেশের সাথে পশ্চিম ত্রিপুরা জেলায় যোশ টিমের সূচনা করা হয়। যক্ষ্মা রোগের বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে এই যোশ টিমের সূচনা করা হবে।
যক্ষ্মা মুক্ত ত্রিপুরা গড়তে সমগ্র দেশের সাথে পশ্চিম ত্রিপুরা জেলায় সূচনা করা হলো যোশ টিম
8