Home First post শনিবার সকালে অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া ওপেন এগিয়ে চলো সংঘ হাফ ম্যারাথন-২০২৬

শনিবার সকালে অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া ওপেন এগিয়ে চলো সংঘ হাফ ম্যারাথন-২০২৬

by sokalsandhya
0 comments

আগরতলা : মহালয়ার পুণ্য প্রভাতে শনিবার আগরতলায় অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া ওপেন এগিয়ে চলো সংঘ হাফ ম্যারাথন-২০২৬। এগিয়ে চলো সংঘের উদ্যোগে এবং ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সহায়তায় এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাকে ঘিরে অ্যাথলেট এবং ক্রীড়ানুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই প্রতিযোগিতায় পুরুষদের জন্য ২১.০৯৭৫ কিলোমিটার এবং মহিলাদের জন্য ১০ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়। রাজ্যের ক্রীড়াক্ষেত্রে অ্যাথলেটদের উৎসাহিত করা এবং দৌড়ের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলাই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগেই প্রথম দশজন স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। পুরুষদের বিভাগে প্রথম স্থানাধিকারীকে ১৫ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি প্রদান করা হয়। একই ভাবে মহিলাদের বিভাগে প্রথম স্থানাধিকারীকে ১৫ হাজার টাকা সহ ট্রফি প্রদান করা হয়। এইদিনের এই ম্যারাথনের সূচনা করেন এশিয়ান সোনাজয়ী অ্যাথলেটিক সরস্বতী সাহা, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ অন্যান্যরা। এগিয়ে চল সংঘের সম্পাদক সুমন্ত গুপ্ত এইদিনের হাফ ম্যারাথন-২০২৬ এর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles