আগরতলা পুর নিগমের ৫০ আসনে মনোনয়নপত্র জমা দিল কংগ্রেস মনোনীত প্রার্থীরা

আগরতলা প্রতিনিধি : আগরতলা পুর নিগমের ৫০ টি আসনে মনোনয়নপত্র জমা দিল কংগ্রেস প্রার্থীরা। বৃহস্পতিবার কংগ্রেস প্রার্থীদের নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিল সংগঠিত করে কংগ্রেস কর্মী সমর্থকরা। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। মিছিলটি সদর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে কংগ্রেস প্রার্থীরা তাদের প্রস্তাবক ও দলীয় নেতৃত্বদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কক্ষে গিয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র তুলে দেয়। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ জানান প্রদেশ কংগ্রেস পুর নিগমের নির্বাচনে একক ভাবে লড়াই করতে প্রস্তুত। তবে বামেদের সাথে আলোচনার মাধ্যমে যদি জোটের জন্যও প্রস্তুত কংগ্রেস দল। এখনো জোট হওয়ার সময় রয়েছে।

Related posts

ধর্মনগর সংশোধনাগারে গুরুতর অসুস্থ এক অভিযুক্ত যুবকের মৃত্যু ধর্মনগর জেলা হাসপাতালে

সাব্রুম মহকুমায় গৃহবধূর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার অপর অভিযুক্ত

রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় নাম্বার বিহীন প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক শিশু