বাড়ি বাড়ি ভোট প্রচারে জোর দিলেন আগরতলা পুর নিগমের ৪৮ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী চম্পা দে

আগরতলা প্রতিনিধি : আগরতলা পুর নিগমের ৪৮ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী চম্পা দে-র সমর্থনে হাঁপানিয়া মধ্য পাড়া এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার দলীয় কর্মী সমর্থকদের। প্রার্থী চম্পা দে-কে নিয়ে ভোট প্রচারে বেরিয়েছেন সিপিআইএম ডুকলি মহকুমা কমিটির সদস্য অরিন্দম বিশ্বাস, হাঁপানিয়া অঞ্চল কমিটির সম্পাদক আবুল হুসেন, পার্টি নেতা আশিষ চক্রবর্তী, আশীষ পাল, প্রাক্তন কর্পোরেটর তপন বিশ্বাস সহ অন্যান্যরা। সিপিআইএম নেতৃত্বরা দাবি করেন বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন। সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগের বিষয়ে তুলে ধরেছেন।

Related posts

যাত্রাপুর থানা এলাকার রাস্তা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল সেমিনার