Home » কাঞ্চনপুরে জুয়ার আসরে বাধা দেওয়ায় জেরে এক ব্যক্তির বাড়িতে দুষ্কৃতিদের তাণ্ডব ও লুটপাট

কাঞ্চনপুরে জুয়ার আসরে বাধা দেওয়ায় জেরে এক ব্যক্তির বাড়িতে দুষ্কৃতিদের তাণ্ডব ও লুটপাট

by sokalsandhya
0 comments

কালীপুজোকে কেন্দ্র করে অবৈধ জুয়ার আসর বসাতে বাধা দেওয়ার মাশুল গুনতে হল এক পরিবারকে। এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর জেলার কাঞ্চনপুর থানাধীন রবীন্দ্রনগর এলাকার ৪ নম্বর ওয়ার্ড এলাকায়। অভিযোগ, জান্ডি-মুন্ডার আসর বসাতে বাধা দেওয়ার জেরে সোমবার গভীর রাতে জয়ব্রত রায়ের বাড়িতে তাণ্ডব চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। জানা যায়, DWS দপ্তরের কর্মী জয়ব্রত রায়ের জায়গায় এলাকার সর্বজনীন কালীপুজো মণ্ডপের পিছনে দুই-তিন দিন আগে জুয়ার আসর বসানো হয়েছিল। অবৈধ এই জুয়ার আসর বসানো নিয়ে আপত্তি জানান জয়ব্রত। এনিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কও হয়। অভিযোগ, এরপর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সোমবার গভীর রাতে তার বাড়ির একটি ঘরে ঢুকে দুষ্কৃতীরা জিনিসপত্র লুটপাট ও ভাঙচুর চালায়। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রত্যক্ষ করেন বাড়ির মালিক। ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। পরবর্তী সময়ে ঘটনার বিবরণ জানিয়ে কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। স্বাভাবিক কারনেই এখন প্রশ্ন উঠছে, অবৈধ জুয়ার আসরে বাধা দেওয়ার জেরেই কি এই তাণ্ডব? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি উঠছে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles