সিমনার ঈশানপুরে উপপ্রধানের বিরুদ্ধে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রূপক দেবনাথের বিরুদ্ধে উঠে এই গুরুতর অভিযোগ। জানা যায় সোমবার রাতে স্থানীয় কালীপূজার মূর্তি বিসর্জন শেষে উপপ্রধান রূপক দেবনাথের সাথে স্থানীয় বাসিন্দা সুভাষ দেবনাথের কথা কাটাকাটি হয়। অভিযোগ ঘটনার জেরে রাতের বেলায় রূপক দেবনাথ ও তার বাবা রাখাল দেবনাথ সহ বেশ কয়েকজন যুবক সুভাষ দেবনাথের বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা ঘরের সকল আসবাবপত্র ও একটি বাইক ভাঙচুর করে। এছাড়াও ঘরের অভ্যন্তর থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার এবং নগদ ১১ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ বাড়ির মালিকের। মঙ্গলবারে সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে।
সিমনার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
3