এ.এম.সি-র নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারের উদ্যোগে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক

আগরতলা, ১২ নভেম্বর: বুধবার সদর মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পুলিশ আধিকারিক, নির্বাচনের পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক করলেন রিটার্নিং অফিসার মানিক লাল দাস। মূলত আগরতলা পুর নিগমের নির্বাচনকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে এইদিনের বৈঠক করা হয়। সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার মানিক লাল দাস জানান ১০ নভেম্বর পুর নিগমের নির্বাচনে কোন কোন প্রার্থী লড়াই করছে তার তালিকা চূড়ান্ত হয়ে গেছে। ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে এইদিনের বৈঠক করা হয়েছে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচনের পর্যবেক্ষক, তিন মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক, বিভিন্ন থানার ওসি, পুলিশ সেক্টর অফিসার এবং এ.আর.ও-রা উপস্থিত ছিলেন।

Related posts

১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবসের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানটি হবে খুমুলুঙেঃবিপিন দেববর্মা

মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন পালন করল প্রদেশ কংগ্রেস

পুর নিগমের নির্বাচনে বিজেপি প্রার্থী রত্না দত্তর সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা