Home » রাজ্যের শাসক দল বিরোধী দলকে ভয় পায়ঃজিতেন্দ্র চৌধুরী

রাজ্যের শাসক দল বিরোধী দলকে ভয় পায়ঃজিতেন্দ্র চৌধুরী

by sokalsandhya
0 comments

Agartala : আগরতলা পুর নিগমের ২১ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী জয়া বিশ্বাস, ২৫ নং ওয়ার্ডে প্রার্থী কৃষ্ণপ্রিয়া দাস, ৩১ নং ওয়ার্ডের প্রার্থী মায়া রানী সাহা, ২৩ নং ওয়ার্ডের প্রার্থী উমা চন্দ এবং ২৪ নং ওয়ার্ডের বাম প্রার্থী জীবন দেবনাথের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মঠ চৌমুনি কামারপুকুর পার এলাকায় অনুষ্ঠিত হয় নির্বাচনি জনসভা। এই নির্বাচনী জন সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এইদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন রাজ্যের শাসক দল বিরোধীদলের সামনে দাঁড়াতে ভয় পায়। কারণ শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোট দিতে পাড়লে সেই ভোট তাদের পক্ষে যাবে না। তাই তারা নির্বাচনের পরিবেশকে কলুষিত করার কাজ করছে। আগরতলা পুর নিগম এলাকায়ও তারা এই ধরনের পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তিনি এইদিন প্রতিশ্রুতি দেন বামফ্রন্টকে ক্ষমতায় বসালে স্বচ্ছতার সাথে কাজ করবে। জিতেন্দ্র চৌধুরী আরও বলেন বিধানসভার বাজেটে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব হয়। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে তা আর দেখা যায় না। ভারতের সংবিধান মেনে বিভিন্ন প্রতিষ্ঠানের ভোট হয় ৫ বছর পর পর। আর এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী সহ নির্দল প্রার্থীরাও লড়াই করে। নির্বাচনে শাসক দল তাদের উন্নয়ন তুলে ধরে নির্বাচনী প্রচার করে। আর বিরোধীরা উন্নয়ন মূলক কাজের পর্যালোচনা করে নির্বাচনী প্রচার করে থাকে। কিন্তু ত্রিপুরা রাজ্যে বিগত ৯ বছরে যতগুলি নির্বাচন হয়েছে তাতে নির্বাচনের কোন পরিবেশ ছিল না। সম্প্রতি পুর ও নগর সংস্থার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে বিরোধী দলের প্রার্থী সহ কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা, হুমকি দেওয়া হচ্ছে। শুক্রবার দিন দুপুরে প্রচার সজ্জা লাগানোর সময় বাম কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। কেন এই সবকিছু করা হচ্ছে এই নিয়ে প্রশ্ন উত্থাপন করেন জিতেন্দ্র চৌধুরী। এইদিনের জনসভা মঞ্চে জিতেন্দ্র চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। জনসভায় এইদিন বাম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles