Home » আগরতলা পুর নিগমের নির্বাচনে ৫১ টি ওয়ার্ডেই জয়ী হবে বিজেপি প্রার্থীরাঃমন্ত্রী রতন লাল নাথ

আগরতলা পুর নিগমের নির্বাচনে ৫১ টি ওয়ার্ডেই জয়ী হবে বিজেপি প্রার্থীরাঃমন্ত্রী রতন লাল নাথ

by sokalsandhya
0 comments

Agartala : আগরতলা পুর নিগমের নির্বাচনে এইবার বিজেপির তুরুপের তাস বিশ্বজিৎ রায়। যিনি এই এলাকার মানুষের কাছে এক নামে পরিচিত বিট্টু দা। ১০ নং ওয়ার্ড এলাকার বাসিন্দাদের সুখ, দুঃখ ও বিপদের বন্ধু এই বিট্টু দা-কে এইবার ১০ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী করায় ইতিমধ্যে খুশির হাওয়া বইছে গোটা এলাকায়। শুক্রবার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ রায়ের সমর্থনে ১০ নং ওয়ার্ড এলাকায় বিজেপি কর্মী সম্মেলনের আয়োজন করে। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ, বিজেপি প্রার্থী বিশ্বজিৎ রায়, বিজেপি ৬ আগরতলা মণ্ডলের সভাপতি সহ অন্যান্যরা। এইদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী রতন লাল নাথ তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন হিমাচল, কর্ণাটক ও তেলেঙ্গানায় বর্তমানে কংগ্রেস ক্ষমতায় রয়েছে আগামী নির্বাচনের পর কংগ্রেস আর ক্ষমতায় থাকবে না। একমাত্র কেরলে অন্য দলকে সাথে নিয়ে ক্ষমতায় টিকে থাকবে কংগ্রেস। সিপিআইএম শূন্য হয়ে যাবে। তাহলে মানুষ কাকে ভোট দেবে। বিরোধীদের করা ভোট চুরির অভিযোগও যুক্তি দিয়ে এইদিন খন্ডন করলেন মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী রতন লাল নাথ এইদিন আরও জানান আগরতলা পুর নিগমের ৫১ টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা জয়ী হবে। ফলে বিরোধী শূন্য হয়ে যাবে পুর নিগম। তাই চিন্তা ভাবনা করা হচ্ছে বিজেপির ৮ থেকে ১০ জন কর্পোরেটরকে বিরোধীর আসনে বসানোর বিষয়ে। তবে মুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতি যদি অনুমতি দেন তাহলে এইটা সম্ভব। তিনি আরও বলেন ২০২৮ সালের নির্বাচনে কংগ্রেস ও বামফ্রন্ট জোট হলে উভয়ে একটি একটি আসন পাবে। জোট না হলে কংগ্রেস দুইটি ও বামেরা ১ টি আসন পেতে পারে। বিজেপির পক্ষ থেকে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সকল ধরনের পরিকল্পনা ও রণ কৌশল ঠিক করা হবে। একই সাথে শান্তি বজায় রাখার প্রয়াস করা হবে। তবে কেউ যদি অশান্তি করার চেষ্টা করে তবে আইনগত ভাবে যেমন ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দলীয় ভাবেও প্রতিরোধ গড়ে তোলা হবে বলে স্পষ্ট বার্তা দেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরও জানান পুর নিগমের ৫১ টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা জয়ী হবে। পুর নিগমের ১০ নং ওয়ার্ডে আয়োজিত কর্মী সম্মেলনে যে সংখ্যক লোক সমাগম হয়েছে তাতেই বুঝা যায় কে জয়ী হবে। কংগ্রেস ও বামফ্রন্ট জয়ী হলে বিজেপি প্রার্থীদের ভোটের ব্যবধান আরও বৃদ্ধি হতো। বিরোধীরা বাইরে থেকে লোক নিয়ে আসলেও প্রতিরোধ গড়ার মতো বিজেপির কর্মী সমর্থক রয়েছে আগরতলা শহরে। বিরোধীরা নির্বাচনী ময়দান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ খুজছে বলেও দাবি করেন মন্ত্রী রতন লাল নাথ। এইদিন পুর নিগমের ১০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ রায়ের সমর্থনে আয়োজিত কর্মী সম্মেলনে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। এলাকাবাসীর কাছে সুপরিচিত, তাদের সুখ ও দুঃখের সাথী বিট্টু দা বিজেপির প্রার্থী বলে কথা। তার উপর বিট্টু দার সমর্থনে কর্মী সম্মেলন, সেই সম্মেলনে আছড়ে পড়লো জনঢল।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles