Home » দেশের স্বাধীনতার জন্য দীর্ঘ বছর জেল খেটেছেন পণ্ডিত জহরলাল নেহেরুঃআশিস কুমার সাহা

দেশের স্বাধীনতার জন্য দীর্ঘ বছর জেল খেটেছেন পণ্ডিত জহরলাল নেহেরুঃআশিস কুমার সাহা

by sokalsandhya
0 comments

আগরতলা, ১৪ নভেম্বর: শনিবার ভারতবর্ষে প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জহরলাল নেহেরুর ১৩৭ তম জন্মবার্ষিকী। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এইদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। পাশাপাশি কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনের পতাকাও উত্তোলন করা হয়। পরবর্তী সময় পন্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপস্থিত সকলে। তারপর গান্ধীঘাটে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সকলে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ১৩৭ তম জন্মবার্ষিকী এইদিন। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে দিনটি পালন করা হয়েছে। জহরলাল নেহেরুর জন্মদিনটিকে সমগ্র দেশে শিশু দিবস হিসাবে পালন করা হয়। কারণ তিনি ছিলেন শিশু অনুরাগী। জহরলাল নেহারু ছিলেন স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম নেতৃত্ব। দেশের স্বাধীনতার জন্য দীর্ঘ বছর জেলও খেটেছেন তিনি। সত্যিকারের ভারতবর্ষের রূপকার ছিলেন পণ্ডিত জহরলাল নেহেরু।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles