আগরতলা, ১৪ নভেম্বর: আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে ভোট প্রচারে নামলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। শনিবার পুর নিগমের ১২ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রুপা রায় দাসের হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন তিনি। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষের কাছে কংগ্রেস প্রার্থীর হয়ে ভোট ভিক্ষা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন শহরের মানুষ সবকিছু জানেন। রাজ্য কোন জায়গায় গিয়ে ঠেকেছে তা মানুষ ভালো ভাবে জানেন। মানুষ তাদের অভিজ্ঞতার নিরিখে যেন ভোট দেন তার আবেদন জানিয়েছেন মানুষের কাছে। সকাল সকাল ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কারণ ভোট চোররা সক্রিয় রয়েছে। মানুষ ভোট দিতে পারবে কিনা সেই আতঙ্কে রয়েছে।
নিগম ভোটে দলীয় প্রার্থীদের হয়ে ভোট প্রচারে নামলেন কংগ্রেস বিধায়ক সুদীপ
1