Home » আসন্ন পুর ও নগর সংস্থার নির্বাচনে বিজেপির জয় নিয়ে দৃঢ় প্রত্যয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার

আসন্ন পুর ও নগর সংস্থার নির্বাচনে বিজেপির জয় নিয়ে দৃঢ় প্রত্যয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার

by sokalsandhya
0 comments

আগরতলা,১৪ নভেম্বর: আসন্ন পুর ও নগর সংস্থার নির্বাচন ঘনিয়ে আসতেই দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে গতি আনলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। আগরতলা পুর নিগম এলাকায় ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের সমর্থনে প্রচার ছাড়াও তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করছেন। এর মূল উদ্দেশ্য একটাই আসন্ন নির্বাচনে যাতে দলের কোন আসন হাতছাড়া না হয়। সেই দিশায় শনিবার নির্বাচনী প্রচারে দক্ষিণ জেলার শেষপ্রান্ত সাব্রুমে হাজির হন মুখ্যমন্ত্রী। সেখানে জনসভা ছাড়াও রোড শোয়ে অংশগ্রহণ করেন তিনি। আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এদিন সাব্রুম মেলার মাঠে আয়োজন করা হয় এক নির্বাচনী জনসভা। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমাবেশে সাব্রুমের ৯টি ওয়ার্ডের প্রার্থীরা অংশ নেন। এর মধ্যে ৮ জন বিজেপির মনোনীত প্রার্থী এবং ১ জন এনডিএ জোটের শরিক দল তিপ্রা মথা দলের প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছি। ধর্ম নগর থেকে এই কার্যক্রম শুরু হয়েছিল। আজ নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে এসেছি। এবার আগরতলা পুর নিগম, পুর সংস্থা ও নগর পঞ্চায়েত সহ ২১টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত বার ২০টির মধ্যে ২০টিতেই আমরা জয়ী হই। এবার ২১টির মধ্যে ২১টিতে জয়ী হবো। কারণ যেখানে যাচ্ছি মানুষ আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সামিল হচ্ছেন। সাব্রুমের আইসিপি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই আইসিপি নির্মাণে আমাদের প্রচুর অর্থ ব্যয় হয়েছে। এটা আগেই শুরু হওয়ার কথা ছিল। তবে খুব সহসাই এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হলে সাব্রুমের আরো উন্নয়ন হবে এবং মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হবে। পাশাপাশি এটি হবে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশ দ্বার। মুখ্যমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। যেটা আগে কখনো দেখেন নি মানুষ। আগের চাইতে রাজ্যে চিকিৎসা পরিষেবা অনেক উন্নত হয়েছে। দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক চন্দন দেবনাথ, বিজেপির জেলা সভাপতি দীপায়ন চৌধুরী সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্ব। এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সাব্রুম নগর পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীরা রোড শোয়ে অংশগ্রহণ করে গণদেবতার আশীর্বাদ প্রত্যাশা করেন।

You Might Also Like

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles