7
আগরতলা, ১৫ নভেম্বর: —ভয়ভীতিকে উপেক্ষা করে বাড়ি বাড়ি ভোট প্রচার করে যাচ্ছেন পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী অভিজিৎ চক্রবর্তী। রবিবার সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে কথা বলেন গণদেবতাদের সাথে। তাদের সুখ দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে বামফ্রন্ট প্রার্থী অভিজিৎ চক্রবর্তী জানান মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। মানুষ পানীয় জলের সমস্যা, রাস্তা ঘাটের সংস্কারের সমস্যার বিষয়ে তুলে ধরেছেন। এই সকল সমস্যা থেকে মানুষ মুক্তি চাইছে।