আগরতলা, ১৬ নভেম্বর: — বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে এক মহিলাকে অশ্লীল ভাষায় গালি গালাজের অভিযোগ। আগরতলা পুর নিগমের ৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী মিঠুন দাস বৈষ্ণবের বিরুদ্ধে। মামলা দায়ের এনসিসি থানায়। এনসিসি থানায় মামলা দায়ের করে অভিযোগকারিণী সুমনা সাহা জানান সোমবার সকালে আগরতলা পুর নিগমের ৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী মিঠুন দাস বৈষ্ণব ভোট প্রচারে ওনার বাড়িতে যান। প্রথমে তাদের মধ্যে সৌজন্য কথা বার্তা হয়। তারপর তিনি এলাকার কিছু সমস্যার কথা তুলে ধরার সাথে সাথে ক্ষেপে যান বিজেপি প্রার্থী মিঠুন দাস বৈষ্ণব। তখন তিনি ওনাকে অশ্লীল ভাষায় গালি গালাজ করে। এবং ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় বিজেপি প্রার্থী মিঠুন দাস বৈষ্ণব হুমকি দিয়ে যায়। ইতিপূর্বে একাধিকবার ওনার বাড়িতে হামলা চালানো হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন সোমবার রাত থেকে ওনার বাড়িতে হামলা চালানো হবে। তিনি জানান এনসিসি থানায় বিজেপি প্রার্থী মিঠুন দাস বৈষ্ণবের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এবং অভিযোগ পত্র তিনি নির্বাচন কমিশন, জেলা শাসক, মহকুমা শাসক, মহকুমা পুলিস আধিকারিকের নিকটও জমা দেবেন।
বিজেপি প্রার্থী মিঠুন দাস বৈষ্ণবের বিরুদ্ধে মামলা দায়ের এনসিসি থানায়
1