1
আগরতলা, ১৭ নভেম্বর: — বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে পুর নিগমের বেহাল নাগরিক পরিষেবা নিয়ে সরব হলেন আগরতলা পুর নিগমের ৩২ নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী ডঃ পার্থপ্রতিম দত্ত। কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকে তিনি বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার তিনি বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে জানান মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। মানুষ পরিবর্তন চাইছে। শান্তিপূর্ণ নির্বাচন হলে ৩২ নং ওয়ার্ডে ওনার জয় নিশ্চিত বলে দাবি করেন তিনি। একই সাথে তিনি অভিযোগ করেন ৩২ নং ওয়ার্ডে নানান সমস্যা রয়েছে। বিগত দিনে এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর ছিলেন তিনি এলাকার উন্নয়নে কোন কাজ করেন নি।