Home » রাজ্যের কোথাও কোন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নেইঃমুখ্যমন্ত্রী

রাজ্যের কোথাও কোন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নেইঃমুখ্যমন্ত্রী

by sokalsandhya
0 comments

আগরতলা, ১৭ নভেম্বর: — বাম আমলে বিরোধী দলের কর্মী সমর্থকদের খুন করা হয়েছে। সেই সময় বিরোধী দলের বহু কর্মী সমর্থক খুন হয়েছে। কমিউনিস্টরা মৃত্যুর মিছিলের উপর তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। স্ট্যালিনের উত্তরাধিকারীরা এইটাই করবে, এইটা স্বাভাবিক। ২০১৮ সালে কমিউনিস্টরা পৃষ্ঠা প্রমুখ কি জিনিস জানতোই না। প্রধানমন্ত্রীর আশীর্বাদে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে। বিগত পুর ও নগর নির্বাচনে ২০ টি সংস্থা ছিল। এইবার পুর ও নগর সংস্থা রয়েছে ২১ টি। কোথাও কোন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নেই। বরং বিজেপির প্রতি মানুষের সমর্থন আরও বৃদ্ধি পেয়েছে। খোয়াই পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সুভাষ পার্ক এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আরও জানান এইদিনের জনসভায় উপস্থিত লোকজন দেখে বুঝা যাচ্ছে ২ ডিসেম্বর ফলাফল কি হতে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এইদিন খোয়াই পুর পরিষদ নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান সকলের প্রতি। বামফ্রন্ট সরকারের সময় গ্রামীণ এলাকায় সবচেয়ে বেশি বিরোধী দলের কর্মী সমর্থক খুন হয়েছে। শহর এলাকায় কংগ্রেসকে দুই একটি আসন ছেড়ে দিয়ে বাকি গুলিতে লড়াই করতো বামফ্রন্ট। ভোটের ফলাফল তারা ২১ থেকে গুনা শুরু করতো। উগ্রবাদীদের বামফ্রন্ট তৈরি করেছিল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন বাম আমলে সিআইটিইউ-র নাম দিয়ে শ্রমিক ও মালিকের মধ্যে বিভেদ তৈরি করে রাখতো। আন্দোলনের নামে রাজ্যের শিল্প কারখানা গুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এইদিনের জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়, খোয়াই মণ্ডলের সভাপতি অনুকূল দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles