Home » রাজ্যের নির্বাচন কমিশনার চান না শান্তিপূর্ণ নির্বাচনঃপ্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা

রাজ্যের নির্বাচন কমিশনার চান না শান্তিপূর্ণ নির্বাচনঃপ্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা

by sokalsandhya
0 comments

আগরতলা, ২০ নভেম্বর:– রাজ্যে পুর ও নগর নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে সাধারণ জনগণ ও বিরোধী রাজনৈতিক দল গুলির মধ্যে একটা আশঙ্কা দেখা দিয়েছে মানুষ বিনা বাধায় ভোট দিতে পারবে কিনা। কারণ ২০১৮ সালের পর থেকে প্রতিটি নির্বাচনে মানুষ ভোট দিতে গিয়ে বাধার মুখে পড়েছে। আক্রান্ত হয়েছে। তাই পুর ও নগর নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর প্রদেশ কংগ্রেস রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে শান্তিপূর্ণ ভাবে নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার দাবি জানিয়েছে। কিন্তু দেখা গেছে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা অনেক গুলি পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিতে পারে নি। আরক্ষা প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। বিভিন্ন জায়গায় মামলা দায়ের হলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি। তাই ১৬ নভেম্বর প্রদেশ কংগ্রেস রাজ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি আরও জানান ভিলেজ কমিটি নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করা হয়েছে। তাই নির্বাচন কমিশনের নিকট দাবি জানানো হয়েছে পুর ও নগর নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে যেন করা হয়। যাতে করে মানুষ শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ১৬ নভেম্বর প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিরা রাজ্য নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করার পর জেলা নির্বাচনী আধিকারিক এবং রাজ্যের আইজি আইন-শৃঙ্খলা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সাথে কথা বলে। রাজ্যের নির্বাচন কমিশনার চান না রাজ্যের জনগণ শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। এইদিনের সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি আরও জানান ১৬ নভেম্বর আইজি আইন-শৃঙ্খলা ৭২ ঘণ্টা সময় চেয়েছিলেন। জানিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর দিয়ে নির্বাচন করার বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে জানানো হবে। কিন্তু ৭২ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পর রাজ্যের নির্বাচন কমিশনার সর্বদলীয় বৈঠকে জানান ৭২ ঘণ্টার কোন প্রতিশ্রুতি দেওয়া হয় নি প্রদেশ কংগ্রেসকে। এতে করে বুঝা যাচ্ছে ৭২ ঘণ্টার সময় সীমা ধীরে ধীরে অনির্দিষ্ট কালে গিয়ে দাঁড়াবে। নির্বাচন শেষ হয়ে গেলেও কেন্দ্রীয় বাহিনী আর আসবে না। একজন অবসরপ্রাপ্ত আমলাকে বারে বারে পুনঃনিযুক্তি দিয়ে রাজ্য নির্বাচন কমিশনার করে এই নির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে। সংবিধান প্রদত্ত অধিকার রক্ষায় প্রদেশ কংগ্রেস ময়দানে থেকে লড়াই চালিয়ে যাবে বলেও জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আগামিদিনে এই লড়াই জারি থাকবে বলেও জানান তিনি।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles