Home » পরিচ্ছন্ন, নিরাপদ, সবুজ ও আধুনিক শহর গড়ার প্রতিশ্রুতি — পুর নির্বাচনে বিজেপির ২১ দফা সংকল্প পত্র প্রকাশ

পরিচ্ছন্ন, নিরাপদ, সবুজ ও আধুনিক শহর গড়ার প্রতিশ্রুতি — পুর নির্বাচনে বিজেপির ২১ দফা সংকল্প পত্র প্রকাশ

by sokalsandhya
0 comments

আগরতলা, ২৪ নভেম্বর:- আগরতলা পৌর নিগম, পৌর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা প্রদেশের সংকল্প পত্র প্রকাশ করা হয়েছে। সোমবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় এই ২১ দফা সংকল্প পত্র প্রকাশ করেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, সহ-সভাপতি তপস ভট্টাচার্য, মিডিয়া ইনচার্জ সুনীত সরকার, মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।
বিজেপির দাবি, এই সংকল্প পত্রই হবে আগামী দিনে শহরের উন্নয়নের রোডম্যাপ। পরিষ্কার, নিরাপদ, সবুজ ও আধুনিক শহর গড়াই মূল লক্ষ্য।
সংকল্প পত্রে যে ২১টি মূল প্রতিশ্রুতি রয়েছে —
১. যানজট মুক্ত শহর: প্রতিটি পুর এলাকায় সুসংগঠিত ও পরিষ্কার পার্কিং জোন তৈরি করা হবে। আগরতলায় আরও একটি বাইপাস সড়ক নির্মাণ চলছে, পাশাপাশি আরও একটি ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব রয়েছে।
২. উন্নত নিকাশি ব্যবস্থা: গত ৮ বছরে নিকাশি ব্যবস্থার উন্নতিতে অনেক কাজ হয়েছে। বাকি থাকা অসম্পূর্ণ নিকাশি প্রকল্পগুলি দ্রুত শেষ করা হবে। জল জমার সমস্যা দূর করতে আরও ব্যবস্থা নেওয়া হবে।
৩. উন্নত বিদ্যুৎ পরিষেবা: রাজ্যের প্রায় সব জায়গায় বিদ্যুৎ সংযোগ পৌঁছে গেছে। এবার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ পরিকাঠামো আধুনিকীকরণ করা হবে। আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের মাধ্যমে ঝুলন্ত তারের সমস্যা দূর করা হবে।
৪. আবর্জনা মুক্ত শহর:শহরকে আবর্জনা মুক্ত করতে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করা হবে।

৫. নিরাপদ শহর: শহরের স্পর্শকাতর জায়গাগুলি চিহ্নিত করে ব্যাপক সিসিটিভি নজরদারির আওতায় আনা হবে। নিরাপদ ও স্মার্ট শহর গড়া হবে।
৬. বস্তি এলাকার উন্নয়ন:বস্তি এলাকায় পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা ও আবাসনের সুবিধা বাড়ানো হবে। পুরনো পরিকাঠামো আধুনিকীকরণ করা হবে।
৭. রাস্তার উন্নয়ন: ইটের সলিং, পেভার ব্লক ও কংক্রিট রাস্তা সহ বাকি থাকা সব রাস্তার কাজ শেষ করা হবে।
৮. সবার জন্য আবাসন — প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর): যোগ্য উপভোক্তাদের ঘর তৈরির সুযোগ বাড়ানো হবে। পুরনো জীর্ণ আবাসনগুলির সংস্কার ও উন্নয়ন করা হবে।
৯. প্রতিটি ঘরে টেকসই পানীয় জল:প্রতিটি পরিবারে টেকসই পানীয় জলের সুবিধা পৌঁছে দেওয়া হবে।
১০. পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ: শহর এলাকায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগের পরিধি আরও বাড়ানো হবে।
১১. উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা:পয়ঃনিষ্কাশন ও নিকাশি ব্যবস্থাকে আরও উন্নত, কার্যকর ও সমন্বিত করা হবে।
১২. নদীর সংস্কার ও সৌন্দর্যায়ন: আগরতলার হাওড়া নদী ও গোমতী জেলার গোমতী নদীর ড্রেজিং, ভাঙন প্রতিরোধ ও সৌন্দর্যায়ন করা হবে।
১৩. জলাশয় সংরক্ষণ: শহরের জলাশয়গুলি চিহ্নিত করে সেগুলির সংস্কার, সংরক্ষণ ও সঠিক ব্যবহার করা হবে, যাতে সাধারণ মানুষ ব্যবহার করতে পারেন।
১৪. হকার ও স্ট্রিট ভেন্ডরদের সুবিধা: অনেক শহরবাসী ইতিমধ্যেই স্ট্রিট ভেন্ডর যোজনার সুবিধা পাচ্ছেন। এই যোজনাকে আরও সহজ করা হবে।
১৫. শহরের সৌন্দর্যায়ন ও সবুজায়ন: আরও পার্ক, ওপেন জিম ও সৌন্দর্যায়ন প্রকল্প করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা হবে।
১৬. বিপথগামী পশু থেকে সুরক্ষা: পথ কুকুর সহ বিপজ্জনক পশুর আক্রমণ থেকে নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১৭. গৃহহীন ও অসহায়দের কল্যাণ: গৃহহীন ও অসহায় মানুষের কল্যাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
১৮. শিশু শ্রম মুক্ত শহর:শহরগুলিকে শিশু শ্রম মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
১৯. কর্মসংস্থান ও আইটি পার্ক: পুর সংস্থাগুলির চলমান ও নতুন প্রকল্পের মাধ্যমে শহরের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। আগরতলায় আইটি পার্ক স্থাপন করে যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করা হবে।
২০. পরিষ্কার বাজার: শহরের বাজারগুলিকে আরও পরিষ্কার, সুশৃঙ্খল ও আধুনিক করা হবে।

২১. আধুনিক ও সক্রিয় টাস্ক ফোর্স: বিদ্যমান টাস্ক ফোর্সকে আধুনিকীকরণ ও আরও শক্তিশালী করা হবে, যাতে নাগরিক পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়া যায়।
প্রদেশ সভাপতি বলেন, জনগণের চাহিদা, পরিকাঠামো সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষাই এই সংকল্প পত্রের মূল ভিত্তি।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles