Home » পুর নির্বাচনের জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশনঃপি.কে চক্রবর্তী

পুর নির্বাচনের জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশনঃপি.কে চক্রবর্তী

by sokalsandhya
0 comments

আগরতলা, ২৬ নভেম্বর:-রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের ১৬ টি পুর ও নগর সংস্থার নির্বাচনের জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত। এই ১৬ টি পুর ও নগর সংস্থার নির্বাচনে ৭৩৩ জন প্রার্থী রয়েছে। তার মধ্যে বিজেপির প্রার্থী রয়েছে ২৬৬ জন, সিপিআইএম প্রার্থী রয়েছে ২২৮ জন, কংগ্রেস প্রার্থী রয়েছে ২০১ জন, তিপ্রা মথা প্রার্থী রয়েছে ৯ জন, সিপিআই প্রার্থী রয়েছে ৬ জন এবং নির্দল প্রার্থী রয়েছে ২৩৩ জন। ১৬ টি পুর ও নগর সংস্থার ৭০৪ টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণের জন্য ৯০৯ টি পোলিং টিম গঠন করা হয়েছে। ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার রয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার ৫১৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৭৬ হাজার ৬৩১ জন, মহিলা ভোটার রয়েছে ২ লক্ষ ৮৮ হাজার ৮৩৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪৩ জন। মোট ভোট কর্মী রয়েছেন ৪ হাজার ৬০০ জন। নির্বাচন যেন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা যায়, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৭ হাজার ত্রিপুরা পুলিশ ও টিএসআর এবং ৩ হাজার সিআরপিএফ। শুক্রবার সকাল ৭ টা থেকে শুরু ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত। রাজ্য নির্বাচন কমিশন জেলা প্রশাসন ও জেলা আরক্ষা প্রশাসনের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলছে। এবং পরিস্থিতি পর্যালোচনা করছে। এইবারের পুর ও নগর সংস্থার নির্বাচনে সম্পূর্ণ মহিলা পরিচালিত ১৬ টি পোলিং টিম গঠন করা হয়েছে। তার মধ্যে খোয়াই জেলায় রয়েছে ৭ টি, ঊনকোটি জেলায় ৩ টি, ধলাই জেলায় ১ টি, উত্তর ত্রিপুরা জেলায় ৪ টি এবং গোমতী জেলায় রয়েছে ১ টি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান রাজ্যের নির্বাচন কমিশনার পি.কে চক্রবর্তী।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles