Home » আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে রাজ্যে এসে পৌঁছাল আরও ১৩ কোম্পানি আধা সামরিক বাহিনী

আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে রাজ্যে এসে পৌঁছাল আরও ১৩ কোম্পানি আধা সামরিক বাহিনী

by sokalsandhya
0 comments

আগরতলা, ২৫ নভেম্বর:- আসন্ন নগর নিগম নির্বাচনকে সামনে রেখে রাজ্যে এসে পৌঁছেছেন আরও ১৩ কোম্পানি আধা সামরিক বাহিনী।
এই ১৩ কোম্পানি আধা সামরিক বাহিনীর মধ্যে ১ কোম্পানি ধর্মনগর রেলস্টেশনে নেমেছে, আর বাকি ১২ কোম্পানি আগরতলা রেলস্টেশনে এসেছে। এখান থেকে তাঁরা বিভিন্ন জেলায় স্থানান্তর হচ্ছেন।
আগরতলা রেলস্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক আধিকারিক জানান, আসন্ন মিউনিসিপ্যাল নির্বাচনের জন্য মোট ১২-১৩ কোম্পানি এসেছে। এক কোম্পানি ধর্মনগরে নেমে গেছে। পশ্চিম জেলার জন্য তিন কোম্পানি, আর বিভিন্ন জেলার জন্য দুই কোম্পানি, তিন কোম্পানি করে বণ্টন করা হয়েছে।
তিনি জানান, জওয়ানরা তাঁদের নিজ নিজ হেডকোয়ার্টার থেকে এসেছেন। কেউ কাশ্মীর থেকে, কেউ দিল্লি থেকে আসছেন। মিউনিসিপ্যাল নির্বাচনের জন্যই এই মোতায়েন।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর রাজ্যের ১৬টি পুর সংস্থায় ভোটগ্রহণ। ভোট গণনা হবে ২ ডিসেম্বর। রাজ্য পুলিশের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, এবার ভোটের জন্য ৩৯ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) সহ মোট প্রায় ১০,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে। এই নতুন ১৩ কোম্পানির আগমনে ভোটের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হল।
ভোটের দিন ভোটাররা যাতে ভয়ভীতি ছাড়া নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই মোতায়েন বলে জানিয়েছে প্রশাসন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles