সাব্রুম মহকুমার হরিনা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই দুইটি দোকান

আগরতলা, ২৭ নভেম্বর: সাব্রুম মহকুমার হরিনা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড। আগুনে পুড়ে ছাই একাধিক দোকান। তবে কি ভাবে এই অগ্নিসংযোগ ঘটেছে তা এখনো জানা যায় নি। শুক্রবার দুপুরে আচমকা বাজারের ব্যবসায়ীরা বাজারের এক দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ প্রচেষ্টার পর দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে পুরে ছাই হয়ে যায় দুইটি দোকান। ক্ষতিগ্রস্ত হয় পার্সবর্তি আরও তিনটি দোকান। ঘটনাকে কেন্দ্র করে হরিনা বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Related posts

পুর নিগমের ১৭ নং ওয়ার্ডে সিপিআইএম পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দানের অভিযোগ

বিলাসবহুল যাত্রীবাহী বাস থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিধাই থানার পুলিশ

ভোটের লড়াই-র মাঝে দুই দলের প্রার্থীর সৌজন্যতা নজর কাড়ল সকলের