আগরতলা, ২৮ নভেম্বর:- আমতলী মাঠে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হল। এইদিন টুর্নামেন্টের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী থানার ওসি রানা চ্যাটার্জি, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অভিষেক দে, কোষাধ্যক্ষ মেঘধন দেব সহ অন্যান্যরা। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন কর্পোরেট সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আমতলি থানার ওসি রানা চ্যাটার্জি জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন খেলা ধুলার মাধ্যমে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হয়।
জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আমতলী স্কুল মাঠে শুরু হলো কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট
6