আগরতলা, ২৮ নম্বভের:- লেইক চৌমুহনী বাজারে ২৯ নভেম্বর থেকে শুরু হবে ১১ দিনব্যাপী ৬০ তম শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন ও মহোৎসব। লেইক চৌমুহনী বাজার সমিতি ও উৎসব কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠান চলবে টানা ১১ দিন। শনিবার এক সাংবাদিক সম্মেলনে করে উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয় ২৯ নভেম্বর রবিবার থেকে এই মহোৎসবের সূচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীচৈতন্য গৌড়ীয় মঠ ও শ্রী শ্রী জগন্নাথ মন্দির আগরতলার মঠ অধ্যক্ষ ত্রিদণ্ডীভিক্ষু শ্রীমদ স্বামী কমল বৈষ্ণব মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিদণ্ডীভিক্ষু শ্রীমদ স্বামী ভক্তি সুন্দর সাগর মহারাজ। উৎসব কমিটির সম্পাদক শ্যামল সাহা সাংবাদিকদের জানান প্রতি বছরের মতো এইবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই মহোৎসবের আয়োজন করা হয়েছে। তিনি রাজ্যের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহাপ্রভুর আশীর্বাদ গ্রহণ করার আহ্বান জানান।
২৯ নভেম্বর থেকে লেইক চৌমুহনী বাজারে শুরু শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন
5