নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেল বীরেন্দ্র ক্লাব

আগরতলা : নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের মুখ দেখল বীরেন্দ্র ক্লাব। ৪-২ গোলে তারা টাউন ক্লাবকে হারিয়ে দেয়।ত্রিপুরা ফুটবল এসোসিয়েশান পরিচালিত চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় শনিবার মুখোমুখি হয় বীরেন্দ্র ক্লাব ও টাউন ক্লাব। উমাকান্ত মাঠে এদিন নিজেদের তৃতীয় ম্যাচে ৪-২ গোলের ব্যবধানে টাউন ক্লাবকে পরাজিত করে প্রথম জয়ের স্বাদ পেল বীরেন্দ্র ক্লাব। ম্যাচ শেষে টাউন ক্লাবের কোচ জানান খেলোয়াড়রা অনুশীলন করার সুযোগ পাননি। অপরদিকে জয়ী বীরেন্দ্র ক্লাবের কোচ বলেন, ভালো খেলেছে দলের ফুটবলাররা। কথা রেখেছেন খেলোয়াড়রা।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!