বিশ্ব ফিজিওথেরাপি দিবসে আগরতলা শহরে সচেতনতামূলক রেলি

আগরতলা : বিশ্ব ফিজিওথেরাপি দিবসে আগরতলা শহরে সচেতনতামূলক রেলি। ১৯৯৬ সাল থেকে ভারতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন শুরু হয় প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি ।শুক্রবার বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা শাখার উদ্যোগে শহরে হয় ওয়াকথন। উদ্বোধন করলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যান্যরা। এদিন রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় এই ওয়াকথন। রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়। ফিজিওথেরাপির বিভিন্ন গুনাবলি গুলি তুলে ধরেন স্বাস্থ্য অধিকর্তা।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!