অবৈধভাবে মজুদ কাপড়ের বস্তা উদ্ধার করল পুলিশ

আগরতলা : বাড়িতে অবৈধভাবে মজুদ থাকা পাঁচ বস্তা কাপড় উদ্ধার করল আমতলী থানার পুলিশ ।পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছ থেকে তথ্য পেয়ে শুক্রবার আমতলী থানার পুলিশ অভিযান চালায় ফুলতলী মতিনগর এলাকায় বাদল মিয়ার বাড়িতে ।তার বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ বস্তা কাপড় উদ্ধার করে ।অভিযোগ বাদল মিয়া কাপড় বস্তাগুলির কোন বৈধ নথিপত্র দেখাতে পারেনি এবং কোন সদুত্তর দিতে পারেনি। পুলিশ পাঁচ বস্তা কাপড় সহ বাদল মিয়াকে গ্রেফতার করে আমতলী থানায় নিয়ে আসে ।পুলিশের ধারণা এগুলি কোথাও থেকে চুরি করেছে বাদল মিয়া এবং বিক্রির জন্যই বাড়িতে মজুদ রেখেছে ।পুলিশের ধারণা হয়তো বাংলাদেশে সেগুলি বিক্রির উদ্দেশ্যই মজুদ করেছিল ।পুলিশ মামলা নিয়ে তদন্ত করছে।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা