ডিসেম্বরে রাজ্য ভিত্তিক জমায়েত করবে আই পি এফ টি

আগরতলা : লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নামতে চলেছে আই পি এফ টি।তাই আগামী দিনের কর্মসূচী নিয়ে বিজেপির জোট শরিক আই পি এফ টির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক হয় । সোমবার এই বৈঠক হয় আগরতলা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ অন্যরা। দলের কার্যকরী কমিটির সদস্য-সদস্যারা এতে অংশ নেন। সভাপতি বৈঠক নিয়ে বলতে গিয়ে জানান সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি তিনি জানান ডিসেম্বর মাসে রাজ্য ভিত্তিক জমায়েত হবে। তা নিয়ে মূলত আলোচনা হয়েছে।রাজনৈতিক মহলের মতে তিপ্রা মথার উত্থানে আই পি এফ টি পাহাড়ে অনেকটা কোনঠাসা। চলতি বছরে বিধানসভা নির্বাচনেও তা দেখা গেছে। এই অবস্থায় লোকসভা নির্বাচনের আগে পাহাড়ে কতটুকু জমি খোঁজে পায় দল এখন সেটাই দেখার।

Error: Contact form not found.

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি