রাজধানীতে প্রতিবাদ মিছিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির

আগরতলা : গোটাদেশে নারীদের আজকে নিরাপত্তা নেই। একই অবস্থা ত্রিপুরায়।এই রাজ্যে নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি সরকার। পুলিস ভুমিকা নিচ্ছে না। নারী ঘটিত অপরাধের ঘটনায় যুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। এসব অভিযোগ এনে রাজ্যে প্রতিবাদ কর্মসূচী সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির। শনিবার সংগঠনের উদ্যোগে রাজ্যের বিভিন্ন মহকুমায় হয় মিছিল- সভা। এদিন আগরতলায়ও হয় প্রতিবাদ মিছিল। রাজধানীর প্যারাডাইস চৌমুহনী থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন নারী নেত্রী স্বপ্না দত্ত, কৃষ্ণা রক্ষিত, ছায়া বল সহ অন্যরা।

Related posts

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

প্রভুবাড়ির পুকুর সংস্কারের কাজ আগামি ৫ থেকে ৬ মাসের মধ্যে শেষ হয়ে যাবেঃমেয়র দীপক মজুমদার

টি.টি.এ.এ.ডি.সি-র নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই প্রার্থী তালিকা ঘোষণা বামেদের