গাঁজা, বিহারের দুই মহিলা সহ তিনজন আটক বাধারঘাট রেল স্টেশনে

আগরতলা : বহিঃরাজ্যে গাঁজা পাচারের সময়ে রেল পুলিসের হাতে আটক দুই মহিলা সহ তিনজন। এদের মধ্যে দুইজন মহিলা বিহারের। একজনের বাড়ি আগরতলায়।জানা গেছে। বৃহস্পতিবার ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তাঁরা ব্যাগে করে গাঁজা নিয়ে বহিঃ রাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই রেল পুলিসের হাতে ধরা পড়ে তিনজন। তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার হয়। পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার

লেইক চৌমুহনী বাজারে মদমত্ত দুই অটো চালকের ঝামেলা গড়ালো পশ্চিম আগরতলা থানা পর্যন্ত