শিব মহাযজ্ঞ রাজধানীর লক্ষ্মি নারায়ণ বাড়িতে

আগরতলা : প্রতি বছরের মতো এবছরও আগরতলা লক্ষ্মিনারায়ণ বাড়িতে হয় ১২ ঘণ্টা ব্যাপী শিব মহাযজ্ঞ। শুক্রবার সকালে এবছরের যজ্ঞ শুরু হয়। দিনভর চলে যজ্ঞ। অনেক মানুষ যজ্ঞ দেখতে আসেন পুন্যলাভের আশায়। প্রধান পুরোহিত জানান লক্ষ্মি নারায়ণ বাড়ির শিব মন্দির এমন দিনেই প্রতিষ্ঠা হয়েছিল। আর সেজন্যই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হয়ে থাকে মহাযজ্ঞ। রাজ্য দেশ ও সমাজের মঙ্গল কামনা করা হয় এদিন। ১২ ঘণ্টা ধরে চলে বিশাল মহা যজ্ঞ। বেশ সাড়া পড়ে শিব মহাযজ্ঞকে ঘিরে।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!