চন্দ্রপুর বাজার কমিটির উৎসব শুরু ২৭ ডিসেম্বর

আগরতলা : রাজধানীর চন্দ্রপুর বাজারে প্রতিবছরের মতো এবারো হবে হরিনাম সংকীর্তন। এবছর সংকীর্তন শুরু হবে ২৭ ডিসেম্বর থেকে। শুক্রবার চন্দ্রপুর বাজার কমিটির তরফে তাদের অফিসে সাংবাদিক সম্মেলনে একথা জানান সম্পাদক সজল দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বাজার কমিটির অন্যান্য কর্মকর্তারা। তারা জানান ৯ দিন ব্যাপী চলবে উৎসব। সকলকে এতে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। সম্পাদক আরও জানান ২৬ ডিসেম্বর বাজার কমিটি , এলাকার লোকজন মিলে রেলি করা হবে। তিনি জানান, এই মহোৎসবে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। উৎসবকে কেন্দ্র করে বসে মেলাও।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!