মহিলা লিগ ফুটবলে শুক্রবার বড় ব্যবধানে জয় পায় ত্রিপুরা স্পোর্টস স্কুল

আগরতলা : মহিলা লিগ ফুটবলে শুক্রবার বড় ব্যবধানে জয় পায় ত্রিপুরা স্পোর্টস স্কুল।এদিন চলমান সংঘের মুখোমুখি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল।ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত লিগ ফুটবল প্রতিযোগিতায় অরুন্ধতীনগর পুলিশ মাঠে হয় এই ম্যাচটি। ত্রিপুরা স্পোর্টস স্কুল ৭-০ গোলের ব্যবধানে চলমান সংঘকে পরাজিত করে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে ১২, ১৬ , ২৪৫২, ৭১৭৭ ও ৮৩ মিনিটে গোল গুলি করেন বাসন্তী রিয়াং, বিনাতা সিনহা, মারিনা জমাতিয়া,শ্রেয়া দেব, কেয়া দেববর্মা, শ্রেয়া দেব ও কেয়া দেববর্মা। এদিনের ম্যাচটি বলা যায় একতরফাই হয়।

Related posts

মণিপুরে সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ ডিসেম্বর

CM emphasizes discipline, team spirit through football

ক্রীড়া ক্ষেত্রের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যের বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী