নিজ বিধানসভা কেন্দ্র ঘুরে দেখলেন বাম বিধায়ক

আগরতলা : এলাকায় রাস্তা-ঘাট, ড্রেনের সমস্যা। বর্ষাকালে বেহাল রাস্তার জন্য সমস্যায় পড়তে হয় লোকজনকে। দীর্ঘ বছরের এই সমস্যা সুরাহার দাবি জানিয়ে এলাকার বিধায়ককে কাছে পেয়ে জানান ভুক্তভোগীরা। বিধায়কও বিষয়গুলি দেখার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার এলাকা পরিদর্শনে বের হন। তিনি এদিন সকালে চানমারির কার্গিলটিলা, চৌহান বস্তী সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। অনেক দিন ধরে বেহাল জল নিকাশি ব্যবস্থা, রাস্তা ঘাট ঘুরে দেখেন। কথা বলেন এলাকার লোকজনের সঙ্গে। সাধারণ মানুষও এলাকার বিধায়ককে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। এভাবে নিজ বিধানসভা এলাকা পরিদর্শন অব্যাহত থাকবে বলে বিধায়ক সুদীপ সরকার জানান।

 

Related posts

জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল এক কর্মশালা

আসন্ন আগরতলা পুর নিগমের নির্বাচনকে পশ্চিম থানা এলাকায় পুলিশের ফ্ল্যাগ মার্চ।

দীর্ঘ কমিউনিস্ট শাসনের হাত থেকে রাজবাসীকে মুক্তি দিয়েছেন প্রধানমন্ত্রীঃমুখ্যমন্ত্রী