অসহায় লোকজনদের মধ্যে কম্বল বিতরণ করল বাঙালি মহিলা সমাজ

আগরতলা : বরাবরই সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকে বাঙালি মহিলা সমাজ ।বছরের বিভিন্ন সময়ে সেবামূলক কাজে তারা এগিয়ে আসে। এই শীতের মরশুমেও পিছিয়ে নেই বাঙালি মহিলা সমাজ ।রাজ্যে ইতিমধ্যে কয়েক দিন ধরে জাকিয়ে বসেছে শীত। আর এই শীতে যাতে ভবঘুরে কিংবা রাস্তার পাশে থাকা লোকজনদের কষ্ট পেতে না হয় সেজন্য এগিয়ে এলো বাঙালি মহিলা সমাজ।

কিছুটা যাতে মানুষের মুখে হাসি ফোটাতে পারেন সেটাই লক্ষ্য বৃহস্পতিবার রাজধানীর লক্ষীনারায়ণ বাড়ির সামনে অসহায় লোকজনদের মধ্যে কম্বল বিতরণ করেন সংগঠনের নেতা কর্মীরা ।তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ।সংগঠনের এক নেত্রী আহ্বান জানান এ ধরনের কাজে যাতে অন্যান্যরাও এগিয়ে আসেন। তিনি বলেন সেবার মাধ্যমে মানুষের মন উদার হয়।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!