জয় দিয়ে দ্বিতীয় ডিভিশনের আসর শুরু করলো মৌচাক ক্লাব

আগরতলা : জয় দিয়ে দ্বিতীয় ডিভিশনের আসর শুরু করলো মৌচাক ক্লাব। এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় শনিবার মুখোমুখি হয় মৌচাক ও ত্রিপুরা স্পোর্টস স্কুল।লিগের তৃতীয় ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হয়।ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে জয় লাভ করে মৌচাক ক্লাব। ম্যাচে মৌচাক ক্লাব এর হয়ে ১৯ ও ৩৮ মিনিটে জোড়া গোল করে ভি.এলটন ডারলং। এছাড়াও দলের হয়ে বাকি ২ টি গোল করে খেলার ৬৫ মিনিটে এলেক্স ডারলং ও ৭০ মিনিটে বিপটোর এিপুরা। অন্যদিকে এিপুরা স্পোর্টস স্কুলের হয়ে ১ টি গোল করে ম্যাচের ৪০ মিনিটে লিয়ান মুইয়া ডারলং।

Related posts

ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভগৎ সিং যুব আবাসে শুরু হল ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় টেবিল টেনিস ও চাইনিজ চেকার প্রতিযোগিতা

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী