রাজ্যের গরিব মানুষের উন্নয়নে বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে- বিকাশ

আগরতলা : ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ হয়েছে বিধানসভায় শুক্রবার। সরকার গরিব কল্যাণে বাজেটে অর্থ বরাদ্দ করেছে।সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে। এই প্রকল্পের বিভিন্ন সুবিধা গুলি রাজ্যের মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে। শনিবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের অধিনে থাকা ল্যান্ড রেকর্ডস এন্ড সেটেলমেন্ট ইউনিট কমিটির সম্মেলনে একথা বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। দ্বিতীয় দ্বি- বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এদিন টাউনহল সংলগ্ন ডাইরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস এন্ড সেটেলমেন্ট কার্যালয়ে। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বি এম এস-র সভাপতি শঙ্কর দেব, অবসর প্রাপ্ত অধিকর্তা এম কে নাথ, কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস। এদিন সম্মেলন শেষে নতুন কমিটি গঠিত হয় এবং আগামী দিনের কর্মসূচী ঠিক হয়।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক