সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যুবক জিবিতে

আগরতলা : সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা যুবককে জিবি হাসপাতালে নিয়ে গেল দমকল কর্মীরা। ঘটনা মঙ্গলবার। এদিন রাজধানীর রাধানগর রাধামাধব সংঘ এলাকায় এক অপরিচিত যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। তারা ছুটে গিয়ে যুবককে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে যুবকের মাথায় আঘাতের ছিহ্ন রয়েছে। কোথায় থেকে এই যুবক রাধানগরে এলো এবং কিভাবে আঘাত পেল এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। যুবকের নামধাম কিছুই জানা যায়নি।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার