নিজেদের শীর্ষ স্থান ধরে রাখল কল্যাণ সমিতি

আগরতলা : নিজেদের শীর্ষ স্থান ধরে রাখল কল্যাণ সমিতি। মঙ্গলবার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় উমাকান্ত মাঠে মুখোমুখি হয় পুলিশ রিক্রিয়েশন ক্লাব ও কল্যাণ সমিতি। এদিন পুলিস রিক্রিয়েশনকে পরাজিত করে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রাখলো কল্যান সমিতি। পুলিশ রিক্রিয়েশন ক্লাবকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে কল্যান সমিতি। ম্যাচ শেষে জয়ী দলের কোচ রাজু লামা জানান আগামি রবিবার শক্তিশালী দলের সাথে খেলতে নামবে কল্যান সমিতি। লিগের পরবর্তী ৩ টি ম্যাচ কল্যান সমিতি শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামবে৷ সেখানেই দলের ফুটবলারদের লক্ষ্য থাকবে ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহ করে নেওয়া।

Related posts

ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভগৎ সিং যুব আবাসে শুরু হল ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় টেবিল টেনিস ও চাইনিজ চেকার প্রতিযোগিতা

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী