দাবি আদায়ে ফের ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মীদের

আগরতলা : দীর্ঘ দুই বছর ধরে অঙ্গনওয়ারী সেন্টার গুলিতে অনলাইনে কাজ কর্মীরা করে গেলেও মিলছে বকেয়া বলে অভিযোগ। এও অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোছরে ভুবার নেওয়া হলেও কোন সুরাহা হয়নি। পাশাপাশি তাদের অভিযোগ তার প্রতি দেড় মাস পর পর ফিডিং বিল দেওয়ার কথা থাকলেও ৫ মাস হয়ে গেছে এখনো বিল দেওয়া হয়নি। এই অবস্থায় ফের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের গোছরে নিতে মঙ্গলবার ডেপুটেশন দেওয়া হয়।এদিন মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়ারী ওয়ার্কার এন্ড হেল্পার এসোসিয়েশানের পক্ষ থেকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার নিকট ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের নেতৃত্ব। এখন দেখার দাবি পূরণে দপ্তর কি পদক্ষেপ নেয়।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা